সোমবার নাজমুল হাসান পাপন বেক্সিমকো কার্যালয়ে বলেন, ‘র্যাংকিংয়ে উন্নতির কারণে সুবিধা বাড়ছে। সুবিধার চেয়ে বড় কথা হচ্ছে পারফরম্যান্স। বিভিন্ন সময় বাছাইপর্ব খেলতে হয়; সেটা আর খেলতে হবে না। সবচেয়ে বড় কথা টাকা পয়সা যা পাচ্ছি প্রথম থেকে এটারও একটা পরিবর্তন আসছে। প্রত্যেকে সমর্থন করেছে আমাদের টাকা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে।’
এসময় ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) নিয়েও কথা বলেন পাপন। তিনি বলেন, ‘কিছু দলের সঙ্গে আমাদের কথা হয়েছে। এফটিপির বাইরে কিছু দলের সঙ্গে আমাদের খেলার সুযোগ আছে। সেগুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করছি।’
/আরআই/এফআইআর/