এছাড়া পাপন জানান, র্যাংকিংয়ের সেরা চার দলের সঙ্গে খেলার ব্যাপারে আলোচনা করেছেন তিনি।
এর বাইরে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। নাজমুল হাসান বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো বসে ঠিক করব। আমাদের ইংল্যান্ড সফর আছে, বিপিএল আছে। স্লট দেখে ফাইনাল করতে হবে। আমাদের ধারণা কিছু না কিছু ম্যাচ খেলতেই পারবো।’
তবে ভারত সিরিজ নিয়ে কোনও ইতিবাচক কিছু শোনাতে পারলেন না নাজমুল হাসান পাপন। উল্টো তার কথায় তৈরি হয়েছে শঙ্কা। তিনি বলেন, ‘ভারত সিরিজ নিয়ে কথা হয়েছে। তবে এখনই কিছু বলতে চাচ্ছি না। অনেক বছর ধরেই তো আমরা যাচ্ছি, যাচ্ছি করছি। কিন্তু যাওয়াতো হচ্ছে না।’
/আরআই/এফআইআর/