নাসিরের ৩ রানের আক্ষেপ

ফাইল ছবি।মঙ্গলবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে প্রাইম দোলেশ্বর ও কলাবাগান ক্রীড়া চক্র।
এবারের আসরে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলছেন ফিনিশার খ্যাত নাসির হোসেন। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন নাসির। তার ইনিংসের ওপর ভর করেই প্রাইম দোলেশ্বর নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করেছে।
৭৫ বলে ১১টি চার ও একটি ছয়ের সাহায্যে নাসির তার ইনিংসটি সাজিয়েছেন। ৯৭ রানে দেওয়ান সাব্বিরের বলে উইকেট কিপার জসিমউদ্দিনের তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।

নাসিরের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি যোগ হতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত তিন রানের আক্ষেপ নিয়েই থাকতে হয়েছে জাতীয় দলের এই লেট মিডল অর্ডার ব্যাটসম্যানকে।

১১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে নাসিরের সংগ্রহ ৩১১৪ রান। তিনটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২১টি হাফসেঞ্চুরি। বল হাতে বেশ সফল তিনি। ১১৭ ম্যাচে তার উইকেট সংখ্যা ৮৪টি।

/আরআই/এফআইআর/