নেপাল ক্রিকেট বোর্ডের ওপর আইসিসির নিষেধাজ্ঞা

196347ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএএন) ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি।
গত বছরের ডিসেম্বরে পরিচালনার জন্য অ্যাডহক কমিটি গঠন করে নেপালের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর বিতর্কিত বার্ষিক জেনারেল মিটিংয়ে সিএএন-এর প্রেসিডেন্ট নির্বাচিত হন চাতুর বাহাদুর চাঁদ। যেখানে অনুপস্থিত থাকেন তৎকালীন প্রেসিডেন্ট তানকা আংবুহাং। পরে বোর্ডের মধ্যে দলাদলির বিষয়ে কোর্টে মামলা দায়ের করে চাতুর বাহাদুরের নেতৃত্বাধীন সিএএন। যা এখনও নিষ্পত্তি হয়নি।
আইসিসি বিবৃতিতে জানায়, সরকারের প্রভাবমুক্ত না হওয়া পর্যন্ত সিএএন-এর ওপর স্থগিতাদেশ অব্যাহত থাকবে। অবশ্য আইসিসির ইভেন্টগুলোতে নেপাল জাতীয় দলের অংশগ্রহণে কোনও বাধা থাকছে না।

/এফআইআর/