মূলত মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ের কথা মাথায় রেখে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। তিনি বলেন, 'বাহুর গতি না কমিয়েই স্লোয়ার দেওয়ার সহজাত ক্ষমতা আছে তার। এছাড়া সে পিচ থেকে এক্সট্রা বাউন্সও আদায় করে নেয়। তার বলের মেধা অনুযায়ী মোকাবেলা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচ হেরেছি। এ ম্যাচে আমাদের জিততেই হবে।'
৫ ম্যাচে ৩ টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে আছে হায়দরাবাদ। অপরদিকে ৫ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে বিপাকেই আছে ধোনীর দল পুনে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সপ্তম। নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে আজকের ম্যাচে তাই জয়ের কোনও বিকল্প নেই পুনের সামনে।
/এমআর/