নিউজিল্যান্ড-আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

টাইগাররা আগামী বছর মে মাসে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের খবর নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। আইরিশ টাইমসের এক খবরে বলা হয়েছে, আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওই সিরিজ আয়োজন করা হবে।

ত্রিদেশীয় সিরিজ আায়োজনের খবরটি নিশ্চিত করেছেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ডিউট্রম। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহনী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, 'এ ধরনের একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এটি একটি ভালো প্রস্তাব।'

যদিও আইরিশ টাইমসের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে ৬ ম্যাচের ওই সিরিজ খেলতে সম্মতি দিয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উল্লেখ্য আগামী বছরের জুন মাসে ইংল্যান্ড অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

আয়ারল্যান্ডের কোচ জন ব্রেসওয়েল বলেন, 'এটা সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমাদের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বেশি করে ম্যাচ খেলার বিকল্প নেই। দুটি টেস্ট খেলুড়ে দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ সত্যিই ভালো কিছু।'

/এমআর/