দোয়া ও সমর্থন চাইলেন কাজী সালাহউদ্দীন

কাজী সালাহউদ্দীনবাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের একদিন আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন সভাপতি পদপ্রার্থী কাজী সালাহউদ্দীন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুফে ভবনে তিনি বলেন, 'আমি আমার প্যানেলে আর কোনও অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেইনি। যে অনুষ্ঠান পিছিয়ে গেছে তা আর নতুন করে করার কোনও মানে খুজে পাই না। শনিবার আমি দৃঢ় বিশ্বাস নিয়েই নির্বাচনে যাব। আর এজন্যই আমি দেশবাসীর কাছে ও বাফুফের ডেলিগেটসদের সমর্থন এবং দোয়া চাই।'

সামগ্রিকভাবে বিগত কয়েক দিনের বিভিন্ন জটিলতার মধ্যে আজ পরিস্থিতি কিছুটা ভালো কিনা এমন প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন বলেন, 'মনে হয় আমার প্রতিপক্ষ শিবির অযথাই অনেক গুজব ছড়িয়েছে। এটি আমার কাছে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে গুজবের পরিস্থিতি ছিল তাকেও হার মানিয়েছে। আমি ইতিবাচক মনোভাব নিয়ে নির্বাচনে যাব। আশা করব সবার সমর্থন।'

প্যানেলের প্রার্থীরা এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।

/আরএম/এমআর/