শনিবার বাংলা ট্রিবিউনের চট্টগ্রাম ব্যুরো প্রধান তুষার হায়াতকে আ জ ম নাছির বলেছেন, ‘আমি কাকে সমর্থন দেবো না দেবো সেটি আমার মনেই আছে। কিন্তু কোনও টেলিভিশন চ্যানেল বা কেউ যদি কোনও কিছু প্রচার করে থাকে সেটি উদ্দেশ্য প্রণোদিত।’
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে কাজী সালাহউদ্দীন প্যানেলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির।
আরও পড়ুন: বাফুফের সহ-সভাপতি নির্বাচিত হলেন কাজী নাবিল
তবে এখন আর সমর্থন না দেওয়ায় আ জ ম নাছির উদ্দিনের বক্তব্য নিয়ে গুজবের অবসান হলো।
গত ২১ এপ্রিল কাজী সালাহউদ্দীন প্যানেলকে সমর্থন দেওয়ার সময় আ জ ম নাছির বলেছিলেন, ‘আমরা সর্বসম্মতিক্রমে পরিষদের ৭ জন প্রতিনিধিকে কাজী সালাহউদ্দীনের প্যানেলে অন্তর্ভুক্ত করেছি। এই প্যানেলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই- আমাদের ঐক্য অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’
/এফআইআর/ এএইচ/