তবে করিম বেনজেমাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচটি খেলতে হবে রিয়াল মাদ্রিদকে।
সিটির ইতিহাদ স্টেডিয়ামে গোলশূন্য প্রথম পর্বের ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেননি বেনজেমা। লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দলের শেষ ম্যাচেও খেলেননি ফরাসি এই ফরোয়ার্ড। তিন ম্যাচ মাঠের বাইরে থাকার পর রোনালদোও ফিরতে যাচ্ছে বলে জানান জিদান।
তিনি বলেন, 'ক্রিস্টিয়ানো শতভাগ ভালো আছে। সে আগামীকাল খেলবে। সে অনুশীলন করছে এবং শতভাগ ঠিক আছে। তবে বেনজেমা এখনও সম্পূর্ণ প্রস্তুত নয় এবং আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না।'
এই ম্যাচ সামনে রেখে সিটি বস ম্যানুয়েল পেলেগ্রিনি বলেছেন, রিয়াল মানেই শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো নয়। আমাদের অবশ্যই দল হিসেবে রক্ষণাত্মক ও আক্রমণাত্মক খেলতে হবে। খেলাটা রোনালদোর বিরুদ্ধে নয়, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।
/এমআর/