ব্রাজিল দলে নেই কাকা-অস্কার-ফিরমিনো

২৩ সদস্যের চূড়ান্ত দলআসন্ন কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। কার্লোস দুঙ্গার দলে জায়গা হয়নি অভিজ্ঞ ফুটবলার কাকার।
এছাড়াও বাদ পড়েছেন লিভারপুলের রবার্তো ফিরমিনো, চেলসির মিডফিল্ডার অস্কার ও পিএসজির লুকাস মৌউরা।
এর আগে প্রাথমিক দলেই জায়গা হয়নি অভিজ্ঞ তিন ফুটবলার ডেভিড লুইজ, থিয়াগো সিলভা এবং রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলোর।

প্রাথমিক দলে আগে থেকেই ছিলেন না নিয়মিত অধিনায়ক নেইমার। ব্রাজিল অধিনায়ককে শুধু অলিম্পিক ফুটবলে খেলার অনুমতি দিয়েছে তার ক্লাব বার্সেলোনা। আগামী জুনে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার শতবর্ষী উপলক্ষে বিশেষ আসর। ‘বি’ গ্রুপে থাকা ইকুয়েডর, হাইতি ও পেরুর বিপক্ষে খেলবে সেলেকাওরা।

ব্রাজিলের চূড়ান্ত দল

গোলরক্ষক:  অ্যালিসন, দিয়েগো আলভেজ, এডারসন।

ডিফেন্ডার:  মিরান্ডা, জিল, মারকুইনহোস, রদ্রিগো ক্যায়িও, দানি আলভেজ, ফিলিপে লুইস, ফ্যাবিনহো, দগলাস সান্তোস।

মিডফিল্ডার লুইজ গুসতাভো, এলিয়াস, রেনাতো আগাস্টো, কুতিনহো, লুকাস লিমা, উইলিয়ান, ক্যাসেমিরো, রাফিনহা।

ফরোয়ার্ড:  ডগলাস কস্তা, হাল্ক, গ্যাবিগল, রিকার্ডো অলিভিয়েরা।

/এমআর/