শুক্রবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, মেডিক্যাল পরীক্ষায় বেলের ডান হাঁটুতে চোট ধরা পড়েছে। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান তিনি। সেই ম্যাচে জয়ে ভূমিকা ছিল বেলের।
মূলত লা লিগার শেষ রাউন্ড আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে সামনে রেখেই বেলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না রিয়াল।
লা লিগায় বর্তমানে ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল। ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। বার্সেলোনার সমান ৮৫ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
/এফআইআর/