অন্যদিকে লেভান্তের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে অ্যাটলেটিকো। এ হারে শিরোপা লড়াই থেকে ছিটকে গেল ডিয়েগো সিমিওনের দল। ৩৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৮৮। সমান ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। ৮৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো। শেষ ম্যাচে গ্রানাডাকে হারালেই শিরোপা জিতবে বার্সেলোনা।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২৬ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। মার্সেলোনার পাস পেয়ে ডি বক্সের বাইরে কিছুটা কোনাকুনি শটে গোলটি করেন রোনালদো। ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চোট কাটিয়ে ফেরা করিম বেনজেমা। খেলার ৫৫ মিনিটে প্রায় ১৫ গজ দূর থেকে জোরালো শটে ব্যবধান কমান স্পেনের ফরোয়ার্ড রদ্রিগো।
৫৯তম মিনিটে রুদ্রিগেজের পাস থেকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন রোনালদো। ৩-১ গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু ৮১তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে স্কোরলাইন ৩-২ করেন পর্তুগালের মিডফিল্ডার গোমেস। শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া।
/এমআর/