প্রথমেই ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেলের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট ব্যক্তিত্ব আহমেদ সাজ্জাদুল আলম ববি, জাতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার শারমিন আক্তার সুপ্তা।
সাবেক ও বর্তমান ফুটবলারের মধ্যে উপস্থিত ছিলেন শেখ জামাল ধানমণ্ডি লিমিটেডের কোচ শফিকুল ইসলাম মানিক, জাতীয় দলের সাবেক কোচ ও শেখ রাসেলের কোচ মারুফুল হক, সাবেক জাতীয় ফুটবলার ও জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, জাতীয় দলের সাবেক সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার, সাবেক জাতীয় ফুটবলার নজরুল ইসলাম, আবাহনীর ফুটবলার প্রাণতোষ দাস, ইংরেজ ফরোয়ার্ড লি টাক, নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা, চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী প্রমুখ।
হকি খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় হকি দলের নির্ভরযোগ্য গোলরক্ষক অসীম গোপ, ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল, সাবেক জাতীয় কোচ ও বর্তমান ঊষার দায়িত্বে থাকা মামুনুর রশীদ প্রমুখ।
/আরএম/এমআর/