নির্ভরযোগ্য ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরীর পছন্দ ডি ক্রুইফের ব্যক্তিত্ব। তিনি বলেন, ‘তার ব্যক্তিত্ব ও খেলার ধারা আমাকে অনুপ্রাণিত করে। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে তিনি যেভাবে দল পরিচালনা করেন তা খেলোয়াড়দের জন্য উৎসাহব্যঞ্জক।’
সাবেক আধিনায়ক মামুনুল ইসলামের ভালো লাগে ডি ক্রুইফের ম্যান ম্যানেজমেন্ট ও মোটিভেশন। তার ভাষায়, ‘প্রতিটি খেলোয়াড়কে মোটিভেট করা ও দলকে এক সুতোয় গাঁথা একজন কোচের অন্যতম বৈশিষ্ট্য। ডি ক্রুইফ এক্ষেত্রে আমার দেখা সেরা।’
উল্লেখ্য, ক্রুইফ বিদায় নেওয়ার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইতালিয়ান ফাবিও লোপেজ, স্বদেশি মারুফুল হক ও স্পেনের সানচেজ মোরেনোর অধীনে খেললেও সাফল্য পায়নি।
/আরএম/এফআইআর/