গতরাতে অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল চ্যাম্পিয়ন হওয়ার পর বার্সেলোনার অফিশিয়াল টুইটার থেকে রিয়ালকে অভিনন্দন জানিয়েছে। বার্সেলোনা তাদের অফিশিয়াল টুইটারে লিখেছে, 'মিলানে চ্যাম্পিয়ন্স লিগ জেতায় রিয়ালকে অভিনন্দন।'
আর এতেই ক্ষেপেছে বার্সা সমর্থকরা। এ বার্তা মেনে নিতে পারছেন না তারা। 'এখনই মুছে ফেলুন' -লিখে বার্সার সেই টুইটটি লাগাতার রিটুইট করতে থাকে তারা। অবশ্য বার্সা তাতে টলেনি। এখন পর্যন্ত তাদের টুইটারে শোভা পাচ্ছে, মিলানে চ্যাম্পিয়ন্স লিগ জেতায় রিয়ালের প্রতি অভিনন্দন।
/এমআর/