ইতোমধ্যে গতকাল শনিবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। আর এই ম্যাচে ফের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মামুনুল ইসলাম।
এই দলে চমক হিসেবে আছেন ফরোয়ার্ড সৈয়দ রাশেদ তুর্য্য। প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামবেন তিনি।
উল্লেখ্য, আগামী ২ জুন অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুন হোম ম্যাচে সফরকারী তাজিকিস্তানের বিপক্ষে খেলবে মামুনুল বাহিনী।
বাংলাদেশদল:
গোলরক্ষক: রাসেল মাহমুদ লিটন, শহীদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা।
ডিফেন্ডার: রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, তপু বর্মণ, নাসিরুল ইসলাম, ইয়ামিন মুন্না, মামুন মিয়া, আরিফুল ইসলাম, রেজাউল করিম, ওয়ালী ফয়সাল।
মিডফিল্ডার: ফয়সাল মাহমুদ, জামাল ভূঁইয়া, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম সিনিয়র, মাসুক মিয়া জনি, ইমন মাহমুদ ও মামুনুল ইসলাম।
ফরোয়ার্ড: জুয়েল রানা, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন, সৈয়দ রাশেদ তূর্য্য।
/আরএম/এফআইআর/