সাধারণত এটি প্রিমিয়ার লিগের ওয়ার্ম-আপ টুর্নামেন্ট হিসেবে ধরা হলেও এবার এটি মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট। স্বাধীনতা কাপ দিযে মৌসুম শুরু হয়েছে এবার। আর যেটি জিতে নেয় চট্টগ্রাম আবাহনী।
আবাহনী লিমিটেড ঢাকা, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লি. ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে শীর্ষ বাছাই দল হিসেবে বিবেচনায় নিয়ে চার গ্রুপে ভাগ করা হয়।
বিকাল চারটায় ও সন্ধ্যা সাড়ে সাতটায় দিনে দুটি করে গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। ছয় দিনে গ্রুপ পর্যায়ের খেলা শেষ হবে। প্রতি গ্রুপ থেকে দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। ২২ ও ২৩ জুন হবে দুটি সেমিফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৬ জুন।
ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল ডাইরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
ফেডারেশন কাপের গ্রুপিং
গ্রুপ এ- আবাহনী লি: ঢাকা, সকার ক্লাব, ফেনী, আরামবাগ ক্রীড়া সংঘ
গ্রুপ বি-শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী
গ্রুপ সি-শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লি:, ব্রাদার্স ইউনিয়ন, উত্তর বারিধারা
গ্রুপ ডি- মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:, টিম বিজেএমসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি
/আরএম/এফআইআর/