পানামার বিপক্ষে খেলবেন মেসি

বেঞ্চে মেসিচিলির বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। বসে ছিলেন সাইড বেঞ্চে। তাতে অবশ্য জয় পেতে অসুবিধে হয়নি আর্জেন্টিনার। বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ২-১ গোলে জিতেছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

তবে প্রথম ম্যাচে খেলতে না পারলেও আগামী ম্যাচেই ফিরছেন মেসি। চিলির বিপক্ষে ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। আগামী ১০ জুন ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি।

মার্টিনো বলেন, 'হন্ডুরাসের সঙ্গে তার চোটটা গুরুতরই ছিল। তবে দলের সঙ্গে মেসি অনুশীলনে বেশ উন্নতি করছে। আগের চেয়ে এখন সে ভালোভাবে বলে লাথি মারতে পারে। আশা করি চার দিন পর, পানামার বিরুদ্ধে খেলার জন্য তৈরি হতে পারবে মেসি।’

গত মাসে হন্ডুরাসের বিরুদ্ধে ম্যাচে ইনজুরিতে পড়েন মেসি (পিঠের চোট)। এরপর স্পেনে কর-ফাঁকির মামলার কারণে বার্সেলোনা ভ্রমণে যেতে হয় তাকে। সব মিলিয়ে বিশ্রামের খুব বেশি সময় পাননি মেসি।

/এমআর/