বৃহস্পতিবার প্যারিসে এক অনুষ্ঠানে জনসম্মুখে মুখোমুখি হয়েছিলেন দুই কিংবদন্তি পেলে ও ম্যারাডোনা।
সেখানে এক প্রশ্নের জবাবে ম্যারাডোনা বলেন, ‘সে (মেসি) মানুষ হিসেবে ভালো। কিন্তু তার কোনও ব্যক্তিত্ব নেই। নেতা হতে যা প্রয়োজন সেগুলো ওর নেই।’
তখন পেলে এর উত্তরে বলেন, ‘আমি বুঝতে পেরেছি। আমরা অতীতে যেরকম ছিলাম মেসি ঠিক তেমন নয়।’
উল্লেখ্য, কোপা আমেরিকায় আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে চোটের কারণে ছিলেন না মেসি। সেই ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলে জেতে তারা।
/এফআইআর/