সমর্থকদের শান্ত থাকার আহ্বান মেসির

lionelmessi-cropped_182zadeclt3ri1rdhawcwijpsiএবারের কোপায় বড় দুটি 'অঘটন' ইতোমধ্যে ঘটে গিয়েছে। গ্রুপপর্ব থেকে ছিটকে গেছে কোপার সবচেয়ে সফল দল উরুগুয়ে ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে কোপা আমেরিকার শতবর্ষী আসরে শুরুটা দুর্দান্ত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারানোর পর পানামার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

তাবে তাতেও সমর্থকদের শান্ত থাকতে বললেন লিওনেল মেসি। তিনি বলেন, ‘আমি আশা করি এবারের কোপা আমাদের। আমরা এখন পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি। তবে আমাদের শান্ত থাকতে হবে।’

মেসি আরও বলেন, ‘আমাদের এখন বলিভিয়াকে নিয়ে চিন্তা করতে হবে এরপর কোয়ার্টার ফাইনাল। প্রতিটি ম্যাচই কঠিন। আর ইনজুরি থেকে ফিরতে পেরে আমার খুবই খুশি অনুভব করছি। আসলে সত্যি কথা বলতে সবকিছুর জন্যই আমি দারুণ আনন্দিত।’

/এমআর/