গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে মেসির আর্জেন্টিনা

বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট অর্জন করে নক আউট পর্ব নিশ্চিত করলো লিওনেল মেসির দল। আগামী ১৯ তারিখে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে হিগুয়েইন-আগুয়েরো-লাভেজ্জিরা। দিনের অন্য ম্যাচে পানামাকে ৪-২ গোলে হারিয়েছে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ আটে পৌঁছেছে চিলি।063_540267350

সিয়াটলের সেঞ্চুরি লিংক ফিল্ড স্টেডিয়ামে শুরু থেকে মেসিকে ছাড়াই কেলতে নামে আর্জেন্টিনা। তাতে অবশ্য কোনও সমস্যা হয়নি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকা আর্জেন্টিনা ম্যাচের ১৩ মিনিটেই লামেলার গোলে এগিয়ে যায়। বক্সের ২৫ গজ দূর থেকে নেওয়া এক ফ্রি কিকে গোল করেন তিনি।

এর দুই মিনিট পর লাভাজ্জি গোল করে ব্যবধান দিগুণ করেন। মাতিয়াসের পাস থেকে হেডে গোলটি করেন লাভেজ্জি। আর ম্যাচের ৩২ মিনিটে ৩-০ গোলের লিড পায় মার্টিনোর শিষ্যরা। লাভেজ্জির পাস থেকে গোলটি করে ভিক্টর কুয়েস্তো। ৩-০ গেলের লিড নিয়ে বিরতিতে যান লাভেজ্জি-হিগুয়েইনরা।000_BW3XR

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই হিগুয়েইনের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। ৫৮ মিনিটে ফ্রি কিক নিয়েছিলেন মেসি। দৃষ্টিনন্দন বাঁকানো শটটি গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। পুরো ম্যাচ জুড়ে বলিভিয়ার রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়ে গেলে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পাননি মেসিরা।

/এমআর/