অ্যাটলেটিকো এক বিবৃতিতে জানিয়েছেন, 'গাইতানকে আমাদের ক্লাবে নিয়ে আসতে আমরা ইতোমধ্যে বেনিফিকির সঙ্গে চুক্তি সই করেছি।' নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি স্বীকার করেছে বেনিফিকাও।
২০১০ সালে বোকা জুনিয়র্স থেকে পর্তুগালের ক্লাব বেনিফিকায় যোগ দেন প্রতিশ্রুতিশিল এই খেলোয়াড়। ক্লাবের হয়ে ২৫২ ম্যাচে ৪১ গোল করেছেন তিনি। তবে গোল করার চেয়ে করানোতেই বেশি পারঙ্গম তিনি। বর্তমানে কোপা আমেরিকা খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন গাইতান।
/এমআর/