তিতের নিয়োগ নিশ্চিত করলো ব্রাজিল

আগেই জানা গিয়েছিল ব্রাজিলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিতে। এবার আনুষ্ঠানিকভাবে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করলো ব্রাজিলের নতুন কোচ তিতে। tite-apresentacao-brasil-20062016_16fagwt9z9cva1upkhmkxt8zbr
এর আগে গত সপ্তাহে তিতের সাবেক ক্লাব করিন্থয়ান্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও সিবিএফ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ব্রাজিল ফুটবল ফেডারেশন তাদের টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ‘ব্রাজিলের নতুন কোচ হলেন তিতে।’
এরপরই আয়োজিত সংবাদ সম্মেলনে ৫৫ বছর বয়সী তিতে বলেন, ‘আমার মূল লক্ষ্য হচ্ছে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করা।’ এছাড়া দায়িত্ব নেওয়ার পরই নতুন কোচ জানালেন ব্রাজিলকে নিয়ে শঙ্কার কথা। তিতে বলেছেন, ‘আমরা এখন আর বাছাইপর্বের জোনে নেই, তাই ঝুঁকিটা বেশি। এরথেকে বেরিয়ে আসতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। আমি এখানে এসেছি দলকে সহযোগিতা করতে।’

তিনি আরও যোগ করেন, ‘সরাসরি বাছাইপর্বের বাঁধা পার হতে ব্রাজিলের আর মাত্র এক পয়েন্ট প্রয়োজন। বাছাইপর্বের টেবিলের ষষ্ঠ স্থানে থাকলেও তাদের হাতে এখনও ১২ ম্যাচ বাকি। সে কারণেই অন্য দলগুলোর থেকে পার্থক্য কমাতে এখনও সময় আছে।’

উল্লেখ্য, কোপা আমেরিকা থেকে ১৯৮৭ সালের পর এই প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় নিলো ব্রাজিল। আর এমন পারফরম্যান্সেই সাবেক কোচ দুঙ্গাকে ছাঁটাই করে সিবিএফ।   

/এফআইআর/