এবার ইউরোতে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। স্লোভাকিয়া ও ইংল্যান্ডের পর গতকাল রাশিয়ার বিপক্ষেও গোল করেছেন। এরমধ্য দিয়ে ৫৮ বছরের পুরনো এক রেকর্ড ভাঙেন বেল।
এরআগে ১৯৫৮ সালে সর্বশেষ বিশ্বকাপ ফুটবল খেলেছিল ওয়েলস। ওটাই তাদের সর্বশেষ বড় আসর। ওই আসরে দুই গোল করেছিলেন ইভর আলচার্চ। তিন গোল করে এবার তাকেও ছাড়িয়ে গেলেন বেল।
উল্লেখ্য, তিন গোল করে টুর্নামেন্টে এখন সর্বাধিক গোলদাতা গ্যারেথ বেল। এছাড়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে গ্যারেথ বেলের দল।
/এফআইআর/