আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন লিওনেল মেসি। কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙে এখন তিনি আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেমিফাইনালে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোলে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।063_542032240

আর্জেন্টিনার হয়ে মেসির গোল হলো ৫৫টি। ১১২ ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন মেসি। বাতিস্তুতা ৫৪ গোল করেছিলেন ৭৮ ম্যাচ খেলে।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে লাভেস্সির প্রথম গোলে অবদান রাখার পর প্রথমার্ধের ৩২তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি।

ডি-বক্সের খানিকটা বাইরে মেসিকে ফাউল করে বিপদ ডেকে আনেন ক্রিস ওন্ডোলোভস্কি। ফ্রি-কিক নেওয়ার আগে বুটের ফিতা সময় নিয়ে বাঁধলেন মেসি। তারপর নিলেন বাঁ পায়ের বাঁকানো এক শট। বল ডান কোণের ক্রসবার ঘেঁষে ঢুকলো জালে। সঙ্গে সঙ্গে রেকর্ডের খাতায় রেখা হলো মেসির নাম।

/এমআর/