কোপার শিরোপাই হতে পারে জন্মদিনের সেরা উপহার: মেসি

সংবাদ সম্মেলনে মেসিকোপা আমেরিকার ডামাডোলে এবার জন্মদিনটি তেমনভাবে পালন করতে পারেননি মেসি। আর মাত্র একদিন বাদেই কোপার ফাইনাল। লিওনেল মেসি জানিয়েছেন, কোপার শিরোপাটা হাতে নিতে পারলে, সেটাই হবে জন্মদিনের সেরা উপহার।

চিলির বিপক্ষে কোপার ফাইনালে মাঠে নামার আগে শুক্রবার মেসি সাংবাদিকদের বলেন, 'শিরোপাটাই হতে পারে জন্মদিনের সেরা পুরস্কার। শুধু আমার জন্য নয় পুরো দলের জন্য। তারা এটার যোগ্য।' তবে নিজের জন্য কোপা আমেরিকা জিততে চান না মেসি। তিনি বলেন, 'ব্যক্তিগত কারণে আমি এটা জিততে চাই না। দেশের জন্য জিততে চাই, দেশের মানুষের জন্য জিততে চাই।'

গত বছর কোপার ফাইনালে চিলির বিপক্ষে হেরে গেলেও এবার প্রতিশোধের কথা ভাবছেন না মেসি। তিনি বলেন, 'গত বছর কী হয়েছে ভুলে যান। এটা নতুন টুর্নামেন্ট, নতুন ম্যাচ।'
/এমআর/