অলিম্পিকে আর্জেন্টিনার কোচ মার্টিনো

অলিম্পিকে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জেরার্ডো মার্টিনো। কোপায় ব্যর্থতার পর তার থাকা নিয়ে প্রশ্ন উঠলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে আসন্ন টুর্নামেন্টের জন্য এই দায়িত্ব দিয়েছে।
এএফএ তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে লিখেছে, ‘আগামী সোমবার জেরার্ডো মার্টিনো এবং তার কোচিং স্টাফরা কাজে ফিরবেন। ২০১৬ সালের অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে তারা কাজ করবেন।’
আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হবে অলিম্পিকের এবারের আসর। ‘ডি’ গ্রুপে পর্তুগাল, আলজেরিয়া ও হন্ডুরাসের বিপক্ষে খেলবে ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণ জয়ী আর্জেন্টিনা। ইতোমধ্যেই ৯জনের একটি অলিম্পিক দল ঘোষণা করেছেন মার্টিনো।

/এফআইআর/