সেমিফাইনালে গ্যারেথ বেলের প্রতিপক্ষ তার রিয়াল সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। আগামী ৬ জুলাই ফাইনালের উঠার লড়াইয়ে এই দল দুটি মুখোমুখি হবে লিওতে।
এই ম্যাচে ওয়েলস-পর্তুগাল লড়াই নয় বরং রোমাঞ্চ ছড়াচ্ছে বেল-রোনালদো দ্বৈরথ। ওয়েলসের গ্যারেথ বেল, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, দুজনই কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। ক্লাব ফুটবলে বন্ধু হলেও জাতীয় দলের হয়ে একে অন্যের ‘শত্রু’!
তবে গ্যারেথ বেল জানিয়ে দিয়েছেন, সেমিফাইনালে তিনবারের বিশ্বসেরা ফুটবলার রোনালদোকে নিয়ে চিন্তিত নন তিনি। তার মতে, 'এটা মূলত পর্তুগাল বনাম ওয়েলস ম্যাচ। এর বাইরে আর কিছুই নয়।’
ওই ম্যাচে পর্তুগালকে হারাতে মুখিয়ে আছেন বেল। তিনি বলেন, 'আমরা যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে উঠে এসেছি। প্রতিযোগিতা যত এগোচ্ছে ততই শক্তিশালী হয়ে উঠছি। আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচগুলোতে প্রয়োগ করছি। সেমিফাইনালে আমরা নিজেদের উজাড় করে দেব।’
/এমআর/