কর ফাঁকি মামলা

মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত

messiকর জালিয়াতি মামলায় বার্সা তারকা লিওনেল মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আদালত। স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে মঙ্গলবার স্পেনের একটি আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আর্জেন্টাইন এই তারকাকে ২ মিলিয়ন ইউরো জরিমানাও গুণতে হবে।

মেসির সঙ্গে তারা বাবাকে হোর্হে মেসিকেও ২১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মেসির বাবাকে দেড় মিলিয়ন ইউরো জরিমানা গুণতে হবে।

প্রায় ৪২ লাখ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগে মেসিকে কারাদণ্ড দিল আদালত। তবে এ রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন মেসি।

২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে মেসি ও তার বাবা ৪২ লাখ ইউরো কর ফাঁকি দেন বলে অভিযোগ এনেছিল স্পেনের কর কর্তৃপক্ষ। তবে আদালতে মেসি নিজে জানিয়েছিলেন , কেবল ফুটবল খেলাতেই মনোযোগ ছিল তার। এ থেকে আয় হওয়া অর্থের কর ফাঁকি সংক্রান্ত কোনও বিষয়ে কিছু জানেন না তিনি। 
মেসির আইনজীবীরা দাবি করেছিলেন, চুক্তির বিষয়গুলো সবসময়ই মেসির বাবা কিংবা মেসির ভাই দেখতেন। মেসি শুধু স্বাক্ষর করতেন।মেসির বাবা চুক্তি সম্পর্কে কিছু জেনে থাকতে পারেন তবে মেসি নয়। কর ফাঁকিতে মেসি কোনওভাবেই জড়িত ছিলেন না।
তবে এতকিছুর পরেও শাস্তির হাত থেকে রেহাই পেলেন না পাঁচবারের ফিফা বিশ্বসেরা খেলোয়াড়।

 সূত্র- বিসিসি ও ইন্ডিপেনডেন্ট।

/এমআর/