প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েলস এবং পর্তুগাল। দুদলের এ লড়াইটা অনেকটা রূপ নিয়েছিল বেল বনাম রোনালদোর লড়াইয়ে। সেটিতে শেষ পর্যন্ত রোনালদোরই জয় হয়েছে। ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত ইউরোর ফাইনালে ওঠে পর্তুগাল।
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ঘরের মাঠে রুখে দিয়ে অনেকটাই চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী গ্রিজম্যানের ফ্রান্স। গ্রিজম্যানের কল্যাণেই মূলত ফাইনালে উঠেছে ফ্রান্স। জার্মানির বিপক্ষে ম্যাচে একাই দু গোল করে দলকে ২-০ গোলের জয় এনে দেন তিনি।
১৯৮৪ ইউরোর পর এবার, স্বাগতিক হিসেবে দুবার ফাইনালে ওঠা প্রথম দল ফ্রান্স। সেবার ইউরোও জিতেছিল মিশেল প্লাতিনির ফ্রান্স। এবারও কি তেমন কিছু হবে? উত্তরটা পেতে আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
/এমআর/