ইউরো ফাইনাল থেকে ছিটকে গেলেন রোনালদো

000_D1763চলছে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে সবার নজর যখন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে তখন ভাগ্যদেবীর রোষের শিকার হলেন তিনি। খেলার মাত্র ২০ মিনিটের মাথায় চোটের কারণে সাইডলাইনে চলে যেতে হলো। আর মাঠে নামতে পারেননি সিআর সেভেন। তার বদলি হিসেবে মাঠে নামলেন রিকার্ডো কোয়েরেজমা। রোনালদোবিহীন পর্তুগাল ইউরো জিততে পারে কিনা সেটাই দেখার বিষয়।000_D176U

ম্যাচের ২৫ মিনিট যেতে না যেতে পর্তুগিজদের হতাশায় ডুবিয়ে পায়ের ইনজুরির জন্য মাঠের বাইরে চলে যেতে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। আগে মিনিট কয়েক বাইরে ছিলেন। ফিরলেও আর পারলেন না। নানিকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দিলেন। তারপর বসে বসে কষ্টে কাঁদতে থাকলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হয়ে গেলো তার জন্য! স্ট্রেচারে করে মাঠের বাইরে চলে গেলেন তিনবারের বিশ্ব সেরা ফুটবলার রোনালদো। স্বপ্নের ফাইনালে যাকে ঘিরে শিরোপা প্রত্যাশা সেই মানুষই আর রইলেন না মাঠে। বদলি হিসেবে মাঠে নামলেন রিকার্ডো কোয়েরেজমা। বলতে গেলে পর্তুগিজদের ইউরোতো ওখানেই শেষ!

/এমআর/