আন্তর্জাতিক ফুটবলের শেষ দেখছিলেন নেইমার!

নেইমারব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে পাওয়া সেই চোটের পর আন্তর্জাতিক ফুটবলের শেষ দেখছিলেন ব্রাজিল তারকা নেইমার। এমনটাই জানালেন বার্সেলোনা তারকা।

শেষ আটের লড়াইয়ে কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগার আঘাতে সেমিফাইনালের ম্যাচে জার্মানির বিপক্ষে ছিটকে গিয়েছিলেন নেইমার। সেই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে নেইমার বলেন, ‘আমার ক্যারিয়ারে অনেক বাজে স্মৃতি আছে। কিন্তু ব্রাজিল বিশ্বকাপের ঘটনাই সবচেয়ে বেদনাদায়ক।’
লা গ্যাজেটা দেল্লোকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার আরও বলেন, ‘নিজের দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ছিল আমার শৈশবের স্বপ্ন। কিন্তু একটা চোটের কারণে সব কিছুই খারাপের দিকে যেতে থাকে। যেটা আমাকে ফুটবল ছাড়তেও বাধ্য করতে পারতো।’
নেইমার আরও যোগ করেন, ‘আমার জন্যে ওই সময়টা কঠিন ছিল। ভাগ্যভালো ছিল যে আমি আমার পরিবার ও বন্ধুদের কাছাকাছি ছিলাম। এমন একটা সময়ে আপনার কাছের মানুষদের সাহায্য খুবই গুরুত্বপূর্ণ।’
/এফআইআর/