imageক্রীড়া দুনিয়ায় আলোড়ন ফেলে জীবনের মঞ্চে তৈরি হয়ে গেল নতুন জুটি। ইউরো কাপে জার্মানির ফুটবল অধিনায়ক বাস্তিয়ান শোয়াইনস্টাইগার এবং টেনিসের সুন্দরী তারকা আনা ইভানোভিচ গত সোমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বছর দু’য়েক ধরেই প্রেম চলছিল তাদের মধ্যে।
বিয়ের অনুষ্ঠান হয় বিখ্যাত ভেনিস সিটি হল-এ। চমক রাখার জন্য জায়গার কথা গোপন রাখা হয়েছিল। এতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।363159CD00000578-3686346-Say_cheese_Photographers_captured_the_short_walk_to_the_jetty_as-a-16_1468329094303
গত দু’বছর ধরে ইভানোভিচের অনেক ম্যাচেই শোয়াইনস্টাইগারকে দেখা গিয়েছে। উল্লেখ ইউরো থেকে বিদায় নেওয়ার পর জার্মান ভক্তদের ধন্যবাদ জানিয়ে খোলা চিঠি লিখেছেন শোয়াইস্টেইগার। গুঞ্জন রয়েছে জার্মানির জার্সিতে তাকে আর নাও দেখা যেতে পারে।36317AC500000578-3686346-Finishing_touches_Ana_opted_for_a_simple_hair_do_leaving_her_glo-a-12_1468329094296
/এমআর/