আইসিসিতে মাঠে নামছে রিয়াল-বার্সা-বায়ার্নসহ ইউরোপিয়ান জায়ান্টরা

large_Website_Art-1461083985গত তিন বছরের মতো এবারও মৌসুমের প্রস্তুতিমূলক আসর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা। প্রীতি ফুটবল টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও চীনে অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ভিক্টোরি, টটেনহাম, জুভেন্টাস ও অ্যাটলেটিকো মাদ্রিদ আর চীনের মাঠ মাতাবে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও বুরুশিয়া ডর্টমুন্ড।

তবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসরটি বসছে আমেরিকায়। চেলসি, লিস্টার সিটি, লিভারপুল, পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, এসি মিলান, সেল্টিক, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ইউরোপ সেরা ক্লাবগুলো শিরোপা জয়ের মিশনে নামবে।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের সূচি

২৩ জুলাই সেল্টিক-লিস্টার রাত সাড়ে ১০টায়।

২৪ জুলাই ইন্টার মিলান-পিএসজি দিবাগত রাত ৩টা।

২৮ জুলাই রিয়াল-পিএসজি ভোর সাড়ে ৫টা।

২৮ জুলাই বায়ার্ন-এসি মিলান সকাল সাড়ে ৭টা।

২৮ জুলাই চেলসি-লিভারপুল সকাল ৯:৩৫ মিনিট।

৩০ জুলাই বার্সেলোনা-সেল্টিক রাত ১১টা।

৩০ জুলাই রিয়াল-চেলসি দিবাগত রাত ১:০৫ মিনিট।

৩০ জুলাই ইন্টার-বায়ার্ন দিবাগত রাত ৩টা।

৩১ জুলাই লিভারপুল-এসি মিলান সকাল ৮টা।

৩১ জুলাই পিএসজি-লিস্টার সকাল সাড়ে ৯টা।

৩ আগস্ট বার্সা-লিস্টার রাত ১২টা।

৪ আগস্ট বায়ার্ন-রিয়াল ভোর সাড়ে ৫টা।

৪ আগস্ট এসি মিলান-চেলসি সকাল ৭টা।

৬ আগস্ট লিভারপুল-বার্সা রাত ১০:১৫ মিনিট।

১৩ আগস্ট ইন্টার-সেল্টিক রাত ১২টা।

/এমআর/