আন্তর্জাতিক শিরোপা না জিতলেও মেসিই সেরা: রোনালদিনহো

messdinhoaআর্জেন্টিনার হয়ে তিনটি কোপা আমেরিকা আর একটি বিশ্বকাপের ফাইনাল খেললেও শিরোপা জিততে ব্যর্থ হন পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনলে মেসি। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।

তবে জাতীয় দলের হয়ে কোনও শিরোপা না জিতলেও মেসিই বিশ্বসেরা ফুটবলার বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো। মেসির সাবেক বার্সা সতীর্থ রোনালদিনহো রবিবার বলেন, 'আমার কাছে, আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির চলে যাওয়ায় কিছুই পরিবর্তন হবে না। এখনও সে বিশ্বের সেরা ফুটবলার। তার প্রতি আমার যে শ্রদ্ধা আছে তা আদৌ পরিবর্তন হবে না।'

তিনি আরও বলেন, 'সে যদি সত্যিই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে খেলাটা তার অভাব অনুভব করবে এবং ভক্তরাও তার অভাব বোধ করবে।'

/এমআর/