গত মাসে কোপা আমেরিকার শতবর্ষী টুর্নামেন্টের ফাইনালে চিলির কাছে হেরে শিরোপা জিততে ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন মেসি।
এ প্রসঙ্গে মেনত্তি বলেন, ‘দক্ষিণ আমেরিকা থেকে মাত্র ৫টি দল বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। আর মেসি না ফিরলে আর্জেন্টিনা দলের বাছাইপর্বের বাঁধা অতিক্রম করাটা হুমকির মুখে পড়বে।’
২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বে এ পর্যন্ত ছয়টি ম্যাচে অংশ নিয়ে ১১ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে উরুগুয়ে।
উল্লেখ্য, ১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন মেনত্তি।
/এফআইআর/