বেল এখন গলফার!

Screenshotইউরো চ্যাম্পিয়নশিপ-২০১৬ আসরে দারুণ সাফল্যের পর ছুটিটা ভালোই কাটাচ্ছেন রিয়াল তারকা গ্যারেথ বেল। গত সপ্তাহে নিজের ২৭তম জন্মদিনে দীর্ঘ দিনের বান্ধবী এমা রাই জোন্সের সঙ্গে বিয়ের কথা জানিয়েছেন বেল। 

বান্ধবীর সঙ্গে আংটি বদলের পর বর্তমানে স্কটল্যান্ডে একটি গলফ ক্লাবে সময় কাটাচ্ছেন বেল। স্কটল্যান্ডে রয়্যাল ডোর্নক গলফ ক্লাবের হয়ে তালিম নিচ্ছেন তিনি। 

36646DBC00000578-3697075-The_Welshman_is_visiting_Scotland_with_close_friends_and_family_-a-3_1468919569381

এদিকে পরিবারের সঙ্গে ছুটির দিনগুলো দারুণ কাটালেও বর্তমানে কানাডার মন্ট্রিলে অবস্থান করছে বেলের রিয়াল মাদ্রিদ সতীর্থরা। সেখানে প্রাক-মৌসুম প্রস্তুতিতে তিনটি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। 

এই তিনটি হাই-ভোল্টেজ ম্যাচে পিএসজি, চেলসি এবং বার্য়ান মিউনিখের মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল। তবে ছুটিতে থাকায় এই ম্যাচগুলোতে ইনজুরিতে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে নাও দেখা যেতে পারে গ্যারেথ বেলকে।

/এমআর/