হিগুয়েনকে তাই দলে ভেড়াতে কোমর বেঁধেই মাঠে নেমেছে জুভেন্টাস। ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেবেন কিনা সে বিষয়ে মুখ খুলেননি হিগুয়েন নিজে। তবে দুটি ক্লাব ইতোমধ্যে হিগুয়েনকে নিয়ে নেমেছে অন্যরকম যুদ্ধে।
নাপোলি প্রেসিডেন্ট আরেলিও লরেন্তিস হিগুয়েনকে বিক্রি করা সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। 'শত্রুশিবিরে' বিক্রি তো করার প্রশ্নই উঠে না। একইসঙ্গে হিগুয়েনকে একরকম হুমকি দিয়ে তিনি বলেন, হিগুয়েন যদি নাপোলি থেকে 'শত্রু' দলে যোগ দেয়, তবে সেটা ‘বিশ্বাসঘাতকতা’ হবে। আশা করি সে এটা করবে না। লরেন্তিস একইসঙ্গে পরিষ্কার জানিয়ে দেন, হিগুয়েইনকে পেতে হলে যে কোনও ক্লাবকে ৯৪ মিলিয়ন ইউরো খরচ করতে হবে।
তিনি বলেন, হিগুয়েনকে বিক্রির খবর অহেতুক গুজব। কেউ যদি হিগুয়েনকে ‘রিলিজ ক্লজ’ দিয়ে নিতে না পারে, তবে সে নাপোলিতেই থাকবে। কেউ যদি 'রিলিজ ক্লজ' দিতেও চায়, তারপর আমরা দেখব সে কি মত দেয়। তার জন্য যে কোনও ইতালিয়ান ক্লাবে যাওয়াই নাপোলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সামিল হবে।
/এমআর/