অস্কারের জোড়া গোলে চেলসির সহজ জয়

123শেষ দিকে অস্কারের জোড়া গোলে এসি মিলানকে ৩-১ ব্যবধানে হারালো চেলসি। দলের হয়ে অন্য গোলটি করেন বারট্রান্ড তাওরে। আর মিলানের হয়ে একমাত্র গোলটি করেন গিয়াকোমো বোনাভেনচুর।

যুক্তরাষ্ট্রের মিনিওয়েস্টায় ব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মুখোমুখি হয় ইংলিশ জায়ান্ট চেলসি ও ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। তবে এদিন চেলসির কাছে পাত্তাই পায়নি মিলান।

খেলার ২৪ মিনিটে এগিয়ে যায় চেলসি। তাওরের গোলে লিড পায় ব্লুজরা। তবে ম্যাচের ৩৮ মিনিটে বোনাভেনচুর গোল করলে সমতা নিয়ে মাঠ ছাড়ে মিলান।

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় আন্তোনিও কন্তের শিষ্যরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৭০ মিনিটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। আর ম্যাচের নির্ধারিত সময়ের তিন মিনিট আগে নিজের জোড়া গোল পূর্ণ করে সহজ জয় নিশ্চিত করেন তরুণ এ তারকা।

/এমআর/