এদিন প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিক্টর কুয়েস্তা। ফলে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। তবে তাতে খুব একটা খারাপ প্রভাব পড়েনি। বিরতির আর্জেন্টিনাকে এগিয়ে দেন উঠতি তারকা অ্যাঞ্জেল কোরেয়া। কিন্তু ৬৪ মিনিটের সময় আলজেরিয়াকে ম্যাচে ফেরান সোফিয়ানে বেনডেবকা।
এর কিছুক্ষণ পর ১০ জনের দলে পরিণত হয় আলজেরিয়াও। ৭০ মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন জোনাথন কায়রি। আগামী বুধবার হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরিরা। দ্বিতীয় পর্বে যেতে হলে হন্ডুরাসকে হারাতেই হবে তাদের।
/এমআর/