৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ডেনমার্ক। ব্রাজিলের পয়েন্ট দুই। ১ পয়েন্ট করে সংগ্রহ করেছে ইরাক ও দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচটা ইরাক জিতে গেলে ব্রাজিলকেও জিততেই হবে। জয় ছাড়া অন্য কিছু চিন্তা করার সুযোগ থাকবে না।
পাঁচবার বিশ্বকাপ কাপ জিতলেও কখনও অলিম্পিকে স্বর্ণ জিতেনি ব্রাজিল। এবার ঘরের মাঠে সেই অধরা সোনা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন নেইমার-গ্যাব্রিয়েলরা। কিন্তু প্রথম দুই মাচে ধাক্কা খেয়ে স্বর্ণজয়ের আশা কিছুটা ফিকে হয়ে গেল।
/এমআর/