আর্জেন্টিনা দলে মেসি-দিবালা, হিগুয়েন বাদ

messi-and-dybala-1444486287748উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দল থেকে বাদ পড়েছেন গঞ্জালো হিগুয়েন। অন্যদিকে অবসর ভেঙে দলে ফেরা মেসিকে রাখা হয়েছে এই স্কোয়াডে।

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদ‌‌‌ায় জানান মেসি। নবনিযুক্ত আর্জেন্টাইন কোচের সঙ্গে আলোচনার পর গত রাতে অবসর ভেঙে ফের দেশে জার্সিতে খেলার ঘোষণা দেন তিনি।

এরপরই বাছাই পর্বের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই তাতে রয়েছে মেসির নাম। যদিও ২৭ জনের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন নাপোলি থেকে ইতালির জুভেন্টাসে পাড়ি জমানো হিগুয়েন।

তবে হিগুয়েন বাদ পড়লেও পাওলো দিবালা সুযোগ পেয়েছেন মেসি-আগুয়েরো-ডি মারিয়াদের পাশে খেলার। আগামী ০৬ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে মেসিবাহিনী। এর ৫ দিন পর আর্জেন্টাইনদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো, নাহুয়েল গুজম্যান।

ডিফেন্ডার: রোনকাগলিয়া, মাতিও, ফুনেস মৌরি, এমানুয়েল, মার্কোস রোহো, মার্টিন দেমিচিলিস, পাবলো জাবালেতা, গ্যাব্রিয়েল, নিকোলাস ওটামেন্দি।

মিডফিল্ডার: মাতিয়াস, হাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, অগাস্টো ফার্নান্দেজ, এভার বানেগা, জাভিয়ের পাস্তোরে, এরিক লামেলা, নিকোলাস গাইতান, অ্যাঞ্জেল ডি মারিয়া।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেয়া, লুকাস প্রাতো, সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা এবং লুকাস আলারিও।

/এমআর/