মেয়েদের ফুটবলে অধরাই রইলো ব্রাজিলের স্বর্ণ

মেয়েদের ফুটবলে অধরাই রইলো ব্রাজিলের স্বর্ণ! অলিম্পিকে পুরুষদের মতো নারীদের ফুটবলেও স্বর্ণ অধরা রয়েছে ব্রাজিলের। পুরুষদের ইভেন্ট শেষ না হলেও নারীদের ইভেন্টে সেই আক্ষেপ আবারও বাড়লো স্বাগতিকদের। সেমিফাইনালে সুইডেনের কাছে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ গোলে হেরেছে ব্রাজিল।

ফাইনালে সুইডেনের প্রতিপক্ষ জার্মানি। জার্মানি সেমিতে এরআগে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে।

ব্রাজিল এদিন গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল দ্বিতীয়ার্ধের শেষ দিকে। ফরমিগা হেড করলেও সেটি রক্ষা করেন প্রতিপক্ষ গোলরক্ষক হেলভিগ লিন্ডাল।

মেয়েদের ফুটবলে শেষ হলেও ব্রাজিলের ফুটবলে স্বর্ণ জেতার আশা বাঁচিয়ে রেখেছেন নেইমাররা। আজ বুধবার রাত ১০টায় মাঠে নামবে ব্রাজিলের ছেলেরা।

/এফআইআর/