খেলার প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ম্যাচের ৪৮ মিনিটের মাথায় ডেসনিফার মারোজসানের গোলে লিড নেয় জার্মানি। ৬২ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে সুইডিশরা। জার্মান তারকা সারার দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। আর সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন সুইডিশ ডিফেন্ডার লিন্ডা সিমব্রান্ট। ২-০ গোলে এগিয়ে যায় জার্মানি।
সুইডিশরা ব্যবধান কমায় খেলার ৬৭ মিনিটের মাথায়। স্টিনা'র গোল করে দলকে কিছুটা হলেও খেলায় ফেরান। ম্যাচের বাকি সময় আর কোনও গোল না হলে প্রথমবারের সোনা জিতে জার্মানি।
/এমআর/