অংশ নেওয়া দলগুলো হলো যুগান্তর, চ্যানেল আই, যমুনা টিভি, ইউএনবি, সমকাল, রেডিও টুডে, দ্য রিপোর্ট, জিটিভি, বৈশাখী টিভি, কালের কণ্ঠ, বাসস, প্রথম আলো, নয়াদিগন্ত, জনকণ্ঠ, সংবাদ প্রতিদিন, বর্তমান, এটিএন নিউজ, ইত্তেফাক, ইনকিলাব, ফিনান্সিয়াল এক্সপ্রেস, আমাদের সময়, আরটিভি, বাংলা ট্রিবিউন, ইন্ডিপেন্ডেন্ট,অবজারভার, বিডি নিউজ ২৪, ডেইলি স্টার ,চ্যানেল ২৪, বাংলাভিশন, আলোকিত বাংলাদেশ, বাংলা নিউজ, খোলাকাগজ, এটিএন বাংলা এবং মানবজমিন।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও নগদ চল্লিশ হাজার এবং রানার্স আপ দল ট্রফি ছাড়াও নগদ বিশ হাজার টাকা অর্থ পুরস্কার লাভ করবে। এছাড়া সুশৃঙ্খল দলকে ফেয়ার প্লে ট্রফি দেওয়া হবে। ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
আজ মঙ্গলবার ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন এর স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রধান এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউ’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শেখ মাহমুদ এ রিয়াত। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব কাজী শহীদুল আলম ও সাহাব উদ্দীন সাহাব।
/আরএম/এমআর/