অথচ ম্যাচের শুরুতে (তিন মিনিটে) প্রথম গোলটি কিন্তু করেছিল কিরগিজিস্তান। আদেলিয়া ইরকিনবায়েভা এগিয়ে দিয়েছিলেন দলকে। কিন্তু ওই পর্যন্তই। এরপরই তাইপের কাছে বিধ্বস্ত হয়েছে কিরগিজিস্তান।
তাইপে ফরোয়ার্ড সু ইউ জুয়ান ১২ ও ২৩ মিনিটে দুটি, নিয়েন চিং ইয়ুন ২৬ মিনিটে, হি জিন রৌ ৪৪ মিনিটে, জেন ইয়ি জিহ ২৮ ও ৮১ মিনিটে দুটি ও ইয়ি ইয়ি জুয়ান ৯০ মিনিটে একটি করে গোল করলে বড় জয় দিয়েই যাত্র শুরু করে তাইপে।
সোমবার তিনটায় তাইপে খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
/আরএম/এমআর/