আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ চলায় ঢাকার ও চট্টগ্রামের বাইরে রাজশাহী, বগুড়া, খুলনা, ফতুল্লা ও বিকেএসপির দুটি মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
গতবার প্রথমবারের মতো জাতীয় লিগ দুই টায়ারে অনুষ্ঠিত হয়েছে। দ্বৈত লিগ পদ্ধতির এই প্রতিযোগিতার প্রথম টায়ারের শেষ দল রংপুর দ্বিতীয় টায়ারে নেমে গেছে। আর দ্বিতীয় টায়ারের প্রথম দল বরিশাল প্রথম টায়ারে উঠে এসেছে।
চলতি মৌসুমের প্রথম টায়ারের দলগুলো হচ্ছে- বরিশাল বিভাগ, ঢাকা মেট্রো, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ। দ্বিতীয় টায়ারের দলগুলো হচ্ছে- রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ।
এছাড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে এবারের মৌসুমে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম স্বপন।
রবিবার টুর্নামেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভাতেই ভেন্যুসহ এনসিএল ২০১৬-১৭ মৌসুম শুরুর তারিখ নিশ্চিত হয়। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম স্বপন সংবাদ মাধ্যমকে বলেন, ‘আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় লিগ শুরু হবে। আজকের মিটিংয়ে জেলা ও বিভাগীয় সংস্থার সাধারণ সম্পাদকরা সবাই ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আমরা বিষয়টি নোট করে রেখেছি। আগামী বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেব।’
এদিকে বিসিএল বাদ দিয়ে এনসিএল আয়োজন করার বিষয়ে কথা বলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘জাতীয় দলের অনুশীলনের লক্ষ্যেই আমরা বিসিএল করতে যাচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে আফগানিস্তানের সঙ্গে সিরিজ চূড়ান্ত হয়ে যায়। সিনিয়র খেলোয়াড়, কোচ এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবার সম্মলিত সিদ্ধান্তেই আফগানিস্তানের সঙ্গে সিরিজটা হচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘এছাড়া বিসিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলো জাতীয় দলে খেলোয়াড়দের ছাড়া খেলতে চায় না। তারা অনেক বিনিয়োগ করে। ওই সময় বেশিরভাগ জাতীয় দলের খেলোয়াড় ব্যস্ত থাকবে আন্তর্জাতিক ক্রিকেটে। আমরা চিন্তা করেছি।’
/আরআই/এমআর/