বিশ্বকাপ বাছাই পরীক্ষায় নামছে ইতালি-স্পেন

 

নতুন মিশন স্পেনেরচলে গেছেন ভিসেন্তে দেল বোস্কে। ইউরো ব্যর্থতার পর স্পেনের কোচের পদ ছেড়ে দেওয়া এই স্প্যানিশের জায়গায় বসেছেন ইউলেন লোপেতেগি। কোচ হিসেবে তার অভিষেক হয়ে গেছে ইতিমধ্যে। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে আজ রাতেই প্রথমবার স্পেনের ডাগ আউটে দাঁড়াবেন তিনি। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে লা রোজাদের প্রতিপক্ষ লিচেনস্টেইন। ইতালিও মাঠে নামছে আজই। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আতিথ্য নেবে ইসরায়েলের মাঠে।

বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে প্রস্তুতি সেরে নিয়েছে স্পেন। এর পরও প্রথম ম্যাচ বলে খুব সতর্ক স্পেন। ইউরো বাছাইয়ের শেষ ষোলোতে যাদের বিপক্ষে হেরেছিল তারা, সেই ইতালির পরীক্ষা বরং আরো কঠিন। খেলতে হবে যে প্রতিপক্ষের মাঠে গিয়ে। ফ্রান্সের বিপক্ষে ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে হারের পর প্রীতি ম্যাচেও তারা হেরেছে ইতালির বিপক্ষে। জয়ের খোঁজেই তাই আজ মাঠে নামছে আজ্জুরিা নতুন কোচ জিয়ামপিয়েরো ভেনচুরার অধীনে।

ইউরোতে চমক জাগানো আইসল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ের মিশন শুরু হচ্ছে ইউক্রেনের মাঠে। গ্যারেথ বেলের ওয়েলস ঘরের মাঠে আতিথ্য দেবে মলদোভাকে। ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ তুরস্ক।

/কেআর/