কাল বুধবার সকাল পৌনে ৭টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এমন ম্যাচে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে আলভেজ বলেন, ‘এই গ্রুপে অনেক নেতাই আছে। প্রত্যেকেরই আলাদা করে উদ্দামতা কাজ করে।’
অধিনায়কের দায়িত্ব পেলেও একে বেশি বড় করে দেখছেন না আলভেজ, ‘আমার মনে হয় না অধিনায়কত্বে বড় কিছু আছে। তবে আর্মব্যান্ড পড়ে দলকে নেতৃত্ব দেওয়াতে সম্মান আছে। আমার মনে হয় এখানে প্রত্যেকের নেতৃত্বের স্বাদটা নেওয়া উচিত।’
ব্রাজিল একাদশ: অ্যালিসন, আলভেজ, মারকুইনহোস, মিরান্ডা, মার্সেলো, কাসেমিরো, পলিনহো, রাগুস্টো, উইলিয়ান, নেইমার, জেসুস।
/এফআইআর/