ZZZবছর দুয়েক আগেই নিষিদ্ধ হয়েছিল বার্সেলোনা। ১৮ বছরের নিচে অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড় কিনে দুটি দলবদলে খেলোয়াড় কিনতে পারেনি কাতালান ক্লাবটি। এবার সেই একই নিষেধাজ্ঞা জারি হলো রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের উপর। অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড় কেনার অভিযোগে দলবদলের দুই মৌসুম নিষিদ্ধ থাকবে মাদ্রিদের দুই ক্লাব।
গত জানুয়ারিতে ফিফা নিষিদ্ধ করেছিল দল দুটিকে। যদিও আপিল করায় গ্রীষ্মের দলবদলে খেলোয়াড় কিনতে পেরেছে তারা। ওই আপিল গতকাল (বৃহস্পতিবার) খারিজ করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। মাদ্রিদের দুই ক্লাব এখন আপিল করবে ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট।
/কেআর/